হিসাব সমীকরণ
সম্পদ + ব্যয় = দায় + মূলধন + আয় - উত্তোলন
এখন এই হিসাব সমীকরণে যদি সম্পদ, ব্যয় ও উত্তোলন বা সংক্ষেপে সবউ বৃদ্ধি পায় তাহলে উক্ত হিসাব ডেবিট ও হ্রাস পেলে উক্ত হিসাব ক্রেডিট হবে। একই ভাবে দায়, মূলধন ও আয় বা সংক্ষেপে দামুআ বৃদ্ধি পেলে উক্ত হিসাব ক্রেডিট ও হ্রাস পেলে উক্ত হিসাব ডেবিট হবে।
মনে রাখার জন্য বলতে পারি,
সবউ যদি বৃদ্ধি (+) হয় তো হিসাব ডেবিট হবে এবং সবউ যদি হ্রাস (-) হয় তো হিসাব ক্রেডিট হবে।
দামুআ যদি বৃদ্ধি (+) হয় তো হিসাব ক্রেডিট হবে এবং দামুআ যদি হ্রাস (-) হয় তো হিসাব ডেবিট হবে।

0 comments:
Post a Comment