Tuesday, June 25, 2019

Filled Under:

Excel এ বয়স নির্ণয় করুন সহজে

আজ আপনার বয়স কত? মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখিন আমাদের হতে হয়। হুট করে বয়স বের করাটাও সব সময় সহজ হয় না। সেই কবে বয়স নির্ণয়ের অংক করেছিলাম, আজ কি আর মনে আছে? কিন্তু বয়স নির্ণয়ের এই অংকটা আমাদের প্রায়ই করতে হয়। বিশেষত সরকারী কোন চাকরীতে আবেদন করতে অথবা বিভিন্ন ধরনের ফরম পূরণের সময় বয়স নির্ণয় করতে হয়।

এই বয়স নির্ণয়টা Microsoft Excel এ মাত্র অল্প সময়ে এবং খুব সহজেই করা যায়। ১ মিনিটেরও কম সময়ে
Microsoft Excel এ আপনি বানিয়ে ফেলতে পারেন Age Calculator.
  • প্রথমে Microsoft Excel এর spreadsheet এর যেকোন cell এ আপনার জন্মতারিখ লিখুন।
  • এরপর তার নিচেই =TODAY()  লিখে ENTER press করুন। =TODAY()  তে আজকের তারিখ বের হবে।
  • এখন বয়স কত বছর তা নির্ণয় করতে, ঠিক তার নিচের cell এ DATEDIF এর সুত্রটা লিখতে হবে। প্রথমে cell এ =DATEDIF লিখে ফাস্ট ব্রাকেট ( দিয়ে আপনার জন্মতারিখ যেই cell এ, সেই cell সিলেক্ট করে কমা দিয়ে, আজকের তারিখ যেই cell এ, সেই cell সিলেক্ট করুন, তারপর আবার কমা দিয়ে ইনভার্টেড কমা “ দিয়ে Y লিখে আবার ইনভার্টেড কমা “ দিয়ে ব্রাকেট ) close করে ENTER press করুন। দেখবেন আপনার বয়স কত বছর তা বের হয়ে গেছে। তাহলে সুত্রটা দাড়াচ্ছে =DATEDIF(জন্মতারিখ,আজকের তারিখ,“Y”)
  • একইভাবে কত বছর কত মাস বের করতে হলে, সুত্রটা হবে =DATEDIF(জন্মতারিখ,আজকের তারিখ,“YM”)
  • কত বছর কত মাস কত দিন বের করার জন্য, একই ভাবে সুত্রটা হবে =(DATEDIF(জন্মতারিখ,আজকের তারিখ,“MD”))+1 । দিনের ক্ষেত্রে 1 যোগ করেছি, কারণ বয়স নির্ণয়ে আজকের দিনটাও যুক্ত হবে।

বয়স নির্ণয়ের এই ভিডিওটা দেখলে, Excel বয়স নির্ণয়ের সুত্রটা খুব সহজেই বুঝতে পারবেন। আর এই ভিডিও এর ডেস্ক্রিপশন লিংকে বয়স নির্ণয়ের  Excel ফাইল আপলোড করা আছে, ফাইলটা ডাউনলোড করে শুধুমাত্র আপনার জন্মতারিখ আর আজকের তারিখ দিলেই আপনার বয়স বের করতে পারবেন। বয়স নির্ণয়ের সুত্রটা মনে না রাখলেও চলবে, বয়স নির্ণয়ের সুত্রটা Excel ফাইলে দেওয়া আছে।

0 comments:

Post a Comment